Our free ai video editing software makes video editing fast and simple for Bangla creators.

🎬 Windows ও Mac-এর জন্য বাংলা ভিডিও এডিটর

Zencut — বাংলায় সহজ, শক্তিশালী AI ভিডিও এডিটিং সফটওয়্যার

ভিডিও কাটা, অফলাইনে বাংলা সাবটাইটেল, বাংলা ⇄ ইংরেজি ভয়েস অনুবাদ, নীরব অংশ ও রিটেক বাদ, নয়েজ কমানো, স্ক্রিন রেকর্ড — সব এক জায়গায়। YouTube, Facebook, TikTok ও Reels-এর জন্য কয়েক ক্লিকে প্রফেশনাল ভিডিও — এখন Windows আর Mac দুটোতেই।

Windows 10 / 11 (64-bit) · Mac — Apple Silicon (M1 / M2 / M3 / M4) · বাংলা ও English
সব ফিচার দেখুন
এডিটিং সম্পূর্ণ ফ্রিWindows ও Macবাংলা ও English ইন্টারফেসঅটো আপডেটকম্পিউটারেই কাজ — আপলোড নেই
200+কালার ফিল্টার
115ইফেক্ট
79ট্রানজিশন
19ভাষায় ভয়েস অনুবাদ
✨ সব ফিচার

ভিডিও বানাতে যা যা লাগে, সব এক সফটওয়্যারে

CapCut, Filmora বা Premiere-এর মতো প্রফেশনাল টুল — কিন্তু বাংলায়, সহজভাবে, আর আপনার কম্পিউটারেই।

⚡

এক ক্লিকে অটো এডিট

কথা বলা ভিডিও থেকে নীরব অংশ ও অপ্রয়োজনীয় শব্দ বাদ, জুম, সাবটাইটেল আর মিউজিক — নিজে থেকেই।

💬

বাংলা অটো সাবটাইটেল — অফলাইনেওনতুন

ইন্টারনেট ছাড়াই কম্পিউটারে নির্ভুল বাংলা সাবটাইটেল (Bengali.AI মডেল), শব্দে শব্দে হাইলাইট, SRT/VTT এক্সপোর্ট।

🌐

ভয়েস অনুবাদ — বাংলা ⇄ ইংরেজিনতুন

বাংলা কথাকে ইংরেজি কণ্ঠে, ইংরেজিকে বাংলায় — একই সময়ে নতুন কণ্ঠ ও সাবটাইটেল। আরও ১৭টি ভাষা। (নিজের AI key দিয়ে)

✂️

রিটেক ও নীরবতা বাদ

একই লাইন বারবার বললে আগের চেষ্টাগুলো কেটে শেষেরটা রাখে। স্মার্ট কাটে নিজের মতো লেভেল বা নমুনা দিয়ে নীরব অংশ বাদ।

🎙️

নয়েজ পরিষ্কার — Audacity-র মতো

নয়েজের নমুনা নিয়ে পুরো ক্লিপ বা শুধু একটা অংশ থেকে আওয়াজ দূর, নয়েজ গেট, ভয়েস এনহ্যান্স, পডকাস্ট প্রিসেট।

🖥️

স্ক্রিন রেকর্ড — ব্লার ও মার্কসহ

পছন্দের অংশ বেছে রেকর্ড, গোপন অংশ ব্লার, বক্স, বৃত্ত, তীর ও কলম দিয়ে দেখানো — চিহ্নগুলো নিজে থেকে মিলিয়ে যায়।

🪄

অবজেক্ট মুছুন ও মুখ সুন্দরনতুন

লোগো, লেখা বা পাশ দিয়ে যাওয়া মানুষ মুছে ফেলুন। চোখ বড়, মুখ সরু, মসৃণ ত্বক — সব কম্পিউটারেই।

🎧

প্রফেশনাল অডিও

বাম-ডান অডিও মিটার, ক্লিপের ভেতর ভলিউম পয়েন্ট, কথার সময় মিউজিক নিজে থেকে কমে (ডাকিং), LUFS লাউডনেস, অডিও ভিজ্যুয়ালাইজার।

🎨

ইফেক্ট, ফিল্টার, ট্রানজিশন

২০০+ কালার ফিল্টার, ১১৫ ইফেক্ট, ব্লেন্ড মোড, হার্ট-স্টার মাস্ক, ব্যাকগ্রাউন্ড রিমুভ, গ্রিন স্ক্রিন, অবজেক্ট ট্র্যাকিং।

🐢

মসৃণ স্লো মোশননতুন

নতুন ফ্রেম বানিয়ে ২×, ৩×, ৪× ধীর — ঝাঁকুনি ছাড়া, সাউন্ডও একই রকম ধীর। ২× আপস্কেলও আছে।

🎵

মিউজিক, সাউন্ড ও GIF

২৪ ধরনের মিউজিক, ৬৯ সাউন্ড ইফেক্ট, কপিরাইট-ফ্রি (CC0 / CC BY) গান — ক্রেডিট নিজে থেকে — আর GIPHY-র GIF ও স্টিকার।

📱

সব সাইজে এক্সপোর্ট

YouTube 16:9, TikTok/Reels 9:16, স্কোয়ার — একসাথে সব সাইজ, মুখ কেন্দ্রে রেখে। MP4, WebM, GIF, MP3, WAV।

💻 এখন Mac-এও

Mac-এ Zencut — Apple Silicon-এর জন্য তৈরি

M1, M2, M3 বা M4 চিপের MacBook, iMac, Mac mini — Windows-এর সব ফিচার একই রকম। একই অ্যাকাউন্ট দিয়ে দুটোতেই চালান।

  • অফলাইন বাংলা সাবটাইটেল — Mac-এর GPU (Metal) দিয়ে চলে, ইন্টারনেট ছাড়াই
  • Mac-এর মতো চলে — ⌘ শর্টকাট, Mac মেনু, Movies ফোল্ডারে এক্সপোর্ট
  • স্ক্রিন, ক্যামেরা ও মাইক রেকর্ড — প্রথমবার Mac অনুমতি চাইবে — Allow দিন
  • অটো আপডেট — নতুন সংস্করণ এলে অ্যাপ নিজেই নামিয়ে খুলে দেয়
Mac-এর জন্য ডাউনলোড
macOS 12 বা নতুন · Apple Silicon (M1 / M2 / M3 / M4) · Intel Mac-এ এখনো নয়
🖥️ স্ক্রিন রেকর্ডার

টিউটোরিয়াল বানান ব্লার, তীর আর বৃত্ত দিয়ে

Loom বা OBS-এর মতো, কিন্তু এডিটরের ভেতরেই। রেকর্ড শেষে ক্লিপ সরাসরি টাইমলাইনে।

  • নিজের মাপে জায়গা বাছাই — বক্স টেনে বা 16:9 / 9:16 / 1:1 বেছে
  • একাধিক ব্লার বক্স — পাসওয়ার্ড, ফোন নম্বর লুকান; ✕ চিহ্ন ভিডিওতে আসে না
  • বক্স, বৃত্ত, লাইন, তীর, কলম — ২ সেকেন্ড পর (বা আপনার সময়মতো) নিজে থেকে মিলিয়ে যায়
  • মাইক ও কম্পিউটারের সাউন্ড — একসাথে, যেকোনোটা মিউট করা যায় (কম্পিউটারের সাউন্ড Windows-এ)
  • সময়ের সীমা নেই — রেকর্ড সরাসরি আপনার ফোল্ডারে সেভ হয়
🎧 অডিও

ভয়েস পরিষ্কার, মিউজিক ঠিক মাপে

বড় সফটওয়্যারের মতো অডিও কন্ট্রোল — কিন্তু বোঝা সহজ।

  • ডাকিং — কথা শুরু হলে গান নিজে থেকে নামে, থামলে ওঠে
  • ভলিউম লাইন ও পয়েন্ট — ক্লিপের ভেতরেই টেনে কমান-বাড়ান
  • অডিওর গতি — ০.২৫× থেকে ৪× — কণ্ঠ চিকন বা মোটা না করে
  • শুধু অডিও এক্সপোর্ট — MP3, WAV, M4A
🚀 কীভাবে কাজ করে

৩ ধাপে আপনার ভিডিও তৈরি

ডাউনলোড ও ইনস্টল

Windows বা Mac — নিচের বোতাম থেকে ফ্রি ডাউনলোড করুন। পরের আপডেট অ্যাপ নিজেই আনবে।

ভিডিও ইমপোর্ট বা রেকর্ড

ফোনের ভিডিও, ছবি, গান টেনে আনুন — বা স্ক্রিন / ক্যামেরা / ভয়েস রেকর্ড করুন।

এডিট করে এক্সপোর্ট

অটো এডিট, সাবটাইটেল, ইফেক্ট দিন — তারপর YouTube, Facebook, TikTok-এর সাইজে এক্সপোর্ট।

👥 কাদের জন্য

যাঁরা নিয়মিত ভিডিও বানান

শুরু করছেন বা অনেক দিন ধরে বানাচ্ছেন — Zencut আপনার সময় বাঁচাবে।

📺 YouTuber ও কনটেন্ট ক্রিয়েটর🛍️ অনলাইন সেলার / F-commerce🎓 শিক্ষক ও কোর্স নির্মাতা 💼 অফিস ও প্রেজেন্টেশন📱 TikTok / Reels ক্রিয়েটর🎙️ পডকাস্টার🏢 ছোট ব্যবসা ও এজেন্সি🌐 বিদেশি দর্শকের জন্য অনুবাদ

💻 সিস্টেম রিকোয়ারমেন্ট

WindowsWindows 10 বা 11 (64-bit)
MacmacOS 12 বা নতুন · Apple Silicon (M1 / M2 / M3 / M4)
র‍্যামকমপক্ষে 4 GB · 8 GB বা বেশি হলে ভালো
জায়গাইনস্টলের জন্য প্রায় 1 GB; অফলাইন বাংলা মডেলের জন্য আরও 540 MB (চাইলে); ভিডিও রাখার জায়গা
ইন্টারনেটডাউনলোড, এক্সপোর্টের সময় সাইন ইন ও আপডেটের জন্য
ভাষাবাংলা ও English — এক ক্লিকে বদলানো যায়

🛠️ ইনস্টল করার নিয়ম

Windows

  1. উপরের ফ্রি ডাউনলোড — Windows বোতামে ক্লিক করুন।
  2. ডাউনলোড হওয়া Zencut-Setup.exe চালান।
  3. নীল বক্সে “Windows protected your PC” দেখালে More info → Run anyway চাপুন।
  4. ইনস্টল শেষে Zencut খুলুন — এডিট শুরু করুন।
ℹ️ নতুন সফটওয়্যার বলে Windows প্রথমবার সতর্কবার্তা দেখাতে পারে — এটি স্বাভাবিক।

Mac

  1. উপরের ফ্রি ডাউনলোড — Mac বোতামে ক্লিক করুন।
  2. ডাউনলোড হওয়া .dmg ফাইল খুলুন, Zencut-কে Applications ফোল্ডারে টেনে আনুন।
  3. Zencut খুলুন। Mac আটকালে System Settings → Privacy & Security খুলে নিচে “Open Anyway” চাপুন।
  4. স্ক্রিন, ক্যামেরা বা মাইকের অনুমতি চাইলে Allow দিন।
ℹ️ “Open Anyway” শুধু প্রথমবার লাগে। Zencut আপনার ভিডিও কোথাও আপলোড করে না।

দুটোতেই প্রথম এক্সপোর্টের সময় ইমেইল দিয়ে সাইন ইন করতে হয়।

❓ প্রশ্নোত্তর

সাধারণ প্রশ্ন

Zencut কি ফ্রি?

হ্যাঁ, ডাউনলোড ও এডিটিং ফ্রি — Windows ও Mac দুটোতেই। ভিডিও এক্সপোর্টের সময় ইমেইল দিয়ে একটি অ্যাকাউন্টে সাইন ইন করতে হয়।

Mac-এ চলবে?

হ্যাঁ, Apple Silicon (M1, M2, M3, M4) চিপের Mac-এ, macOS 12 বা নতুন সংস্করণে। পুরনো Intel Mac-এ এখনো চলে না।

Mac-এ “Open Anyway” কেন চাপতে হয়?

Zencut এখনো Apple-এর অ্যাপ স্টোরে নেই, তাই প্রথমবার খোলার সময় Mac একবার নিশ্চিত হতে চায়। System Settings → Privacy & Security → Open Anyway চাপলেই চলবে — পরে আর লাগবে না।

এক অ্যাকাউন্ট দিয়ে Windows ও Mac দুটোতে চালানো যাবে?

হ্যাঁ। একই ইমেইল দিয়ে সাইন ইন করুন — আপনার অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী একাধিক কম্পিউটারে চালাতে পারবেন।

বাংলা সাবটাইটেল কি নিজে থেকে তৈরি হয়?

হ্যাঁ। অফলাইন বাংলা মডেল (একবার ডাউনলোড, প্রায় 540 MB) দিয়ে ইন্টারনেট ছাড়াই নির্ভুল বাংলা সাবটাইটেল হয়। চাইলে নিজের Speech-to-text API key-ও যোগ করা যায়।

বাংলা কথা কি ইংরেজি কণ্ঠে (বা উল্টোটা) বদলানো যায়?

হ্যাঁ। কথা লেখা হয়, অনুবাদ হয় — আপনি দেখে ঠিক করেন — তারপর একই সময়ে নতুন কণ্ঠ ও সাবটাইটেল বসে। বাংলা ⇄ ইংরেজি ও আরও ১৭টি ভাষা। এর জন্য নিজের AI API key (যেমন Gemini বা OpenAI) লাগে।

আমার ভিডিও কি কোথাও আপলোড হয়?

না। সব এডিটিং ও এক্সপোর্ট আপনার কম্পিউটারেই হয়। শুধু সাইন ইন ও আপডেটের জন্য ইন্টারনেট লাগে। নিজের API key দিয়ে AI ফিচার চালালে শুধু সেই অংশের সাউন্ড বা লেখা আপনার বেছে নেওয়া সার্ভিসে যায়।

কোন কোন ফরম্যাটে এক্সপোর্ট করা যায়?

ভিডিও: MP4, WebM, GIF — YouTube (16:9), TikTok/Reels (9:16), স্কোয়ারসহ সব সাইজ একসাথে। অডিও: MP3, WAV, M4A।

স্ক্রিন রেকর্ড কি সীমাহীন সময় করা যায়?

হ্যাঁ। রেকর্ড চলার সময়ই ফাইল আপনার ফোল্ডারে সেভ হতে থাকে, তাই সময়ের সীমা নেই — শুধু ডিস্কে জায়গা থাকতে হবে।

মিউজিক কি কপিরাইট-ফ্রি?

বিল্ট-ইন মিউজিক ও সাউন্ড এফেক্ট অ্যাপের ভেতরেই তৈরি। লাইব্রেরির গান CC0 বা CC BY লাইসেন্সের — CC BY গানের ক্রেডিট Zencut নিজে থেকে তৈরি করে দেয়, ভিডিওর বর্ণনায় বসিয়ে দিন।

আপডেট কীভাবে পাব?

নতুন সংস্করণ এলে অ্যাপ নিজেই জানায়। Windows-এ এক ক্লিকে আপডেট হয়; Mac-এ নতুন সংস্করণ নেমে খুলে যায় — Zencut-কে Applications-এ টেনে Replace করুন।

মোবাইলে চলবে?

এখনো না — Zencut এখন Windows ও Mac কম্পিউটারের জন্য।

আজই শুরু করুন — ফ্রি ডাউনলোড

বাংলায় ভিডিও এডিটিং এখন সহজ — Windows আর Mac দুটোতেই। এক ক্লিকে অটো এডিট, সাবটাইটেল আর প্রফেশনাল অডিও।

What Is a AI Video Editing Software?

A ai video editing software makes video editing fast and simple for Bangla creators. Zencut is AI video editing software that can add subtitles, cut silences and prepare Reels, YouTube videos and ad videos with just a few clicks.

AI Video Editing Software by Digital Aid IT

How to Use Our AI Video Editing Software

  1. Download and install Zencut on your computer.
  2. Import your video file.
  3. Use AI tools to cut silences and add Bangla subtitles.
  4. Add music, text and effects.
  5. Export your video for Facebook, YouTube or TikTok.

Key Features of the AI Video Editing Software

  • Automatic Bangla and English subtitles
  • Silence and filler cutting
  • Templates for Reels, Shorts and ads
  • Fast export in HD
  • Simple interface for beginners

Who Should Use This AI Video Editing Software?

YouTubers, Facebook creators, teachers, marketers and small businesses use this AI video editing software to publish more videos in less time.

Tips to Get Better Results

  • Record clear audio for better automatic subtitles.
  • Keep short videos under 60 seconds for Reels.
  • Add captions because many people watch without sound.
  • Export in vertical format for mobile platforms.

For official platform guidance, see the YouTube recommended upload settings.

Need More Than a Free AI Video Editing Software?

The ai video editing software is one of many free resources from Digital Aid IT, a digital marketing agency in Dhaka, Bangladesh. If you want experts to handle the work for you, explore our video editing service, browse more free digital marketing tools or contact our team.

FAQ About the AI Video Editing Software

What is Zencut?

Zencut is AI video editing software made for easy editing in Bangla and English.

Is the AI video editing software good for beginners?

Yes. Zencut is designed to be simple, so beginners can edit videos without a long learning curve.

Can it add Bangla subtitles?

Yes. Zencut can generate Bangla subtitles automatically, which you can edit before exporting.

Which platforms can I export for?

You can export videos for Facebook, Instagram Reels, YouTube, YouTube Shorts and TikTok.

Why Use Tools From Digital Aid IT?

Every tool on our website is built to be fast, simple and useful for real business work. You do not need technical skills, and most tools work on both mobile and desktop.

We keep improving our tools based on feedback from marketers, freelancers and business owners. If something is missing or not working as expected, tell us and our team will look into it.

Our goal is to help small and growing businesses save time and money, so they can focus on serving customers and growing sales.